Personal Blog | Travel | Tech

হ্যাকার হওয়ার স্বপ্ন থেকে বাস্তবতা | Cyber Security Journey

আলহামদুলিল্লাহ্‌।
দেশের প্রথম এবং সবচেয়ে বড় হ্যাকার এরিনা খ্যাত Arena Web Security থেকে Cyber Security & Ethical Hacking কোর্স সফলভাবে সম্পন্ন করলাম।🎓

ইনশাআল্লাহ এখন থেকে অফিসিয়ালি একজন Ethical Hacker হিসেবে ক্যারিয়ারের নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। 🔐💻

গত এক বছর পড়াশোনার জন্য আমার উপর দিয়ে কী পরিমাণ চাপ গেছে, হয়তো বাইরে থেকে কেউ বুঝবে না। আমার পরিবার এবং আমার বাচ্চারা জানে তারা কতটা সেক্রিফাইস করেছে। রাতের পর রাত আমাকে সময় দিয়েছে শুধু আমার এই স্বপ্ন পূরণের জন্য। ❤️

এই সময়টায় আমার রুটিনটা ছিল অনেকটা এরকম —
সকাল ১০টায় অফিস, তারপর সারাদিনের কাজ শেষে সন্ধ্যায় বাসায় ফেরা। পরিবারের সাথে কিছুটা সময় কাটিয়ে ডিনারের পর আবার পড়াশোনার টেবিলে বসা।
এরপর চলত —
📚 ক্লাস
📝 এক্সাম
🧪 ল্যাব প্র্যাক্টিস
🔁 আবার রিপিট

অনেক সময় ফ্রিল্যান্সিং কাজগুলোতেও ঠিকমতো মনোযোগ দিতে পারিনি। কিন্তু লক্ষ্য ছিল একটাই — Cyber Security শেখা এবং Ethical Hacker হওয়া।

আসলে হ্যাকার হওয়ার শখটা আমার ২০১২ সাল থেকেই।
কিন্তু সঠিক গাইডলাইন না থাকায় সেটা পুরোপুরি এগিয়ে নিতে পারিনি। মাঝেমাঝে প্র্যাক্টিস করতাম, নিজের ব্লগে লেখালেখি করতাম এবং বিভিন্ন বিষয় নিয়ে জানার চেষ্টা করতাম।

অবশেষে সেই শখের জায়গাটাকে প্রফেশনালভাবে শুরু করার সুযোগ পেলাম Arena Web Security এর মাধ্যমে। 🚀


🙏 Special Thanks

এই যাত্রাটা সম্ভব হয়েছে অনেক মানুষের সহযোগিতায়।

বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের কোর্স ইন্সট্রাক্টর Tanjim Al Fahim ভাইকে। তার বন্ধুত্বপূর্ণ আচরণ এবং ক্লাস নেওয়ার স্টাইল পুরো ব্যাচ 58 Delta-কে শেখার প্রতি সবসময় উৎসাহিত করেছে।

আমাদের অসাধারণ ফ্যাকাল্টিদের প্রতিও কৃতজ্ঞতা —

🔹 Ashif Islam – Advanced hacking modules এবং penetration testing এ অসাধারণ দক্ষতা। তার নৈতিকতা আমাকে অনুপ্রাণিত করেছে একজন সত্যিকারের ethical hacker হওয়ার পথে।

🔹 Sayed Shakib Mubin – শান্ত ও ধৈর্যশীল শিক্ষক। জটিল টুলসও তার ব্যাখ্যায় সহজ হয়ে যেত।

🔹 Sakib Ahmed Sadhin – Ethical hacking এর প্রোগ্রামিং অংশে শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছেন।

🔹 Bijoy Chandra Mandal – Outsourcing বিষয়ে গুরুত্বপূর্ণ গাইডলাইন দিয়েছেন। বিশেষ করে WordPress ও cPanel সেকশনটি ছিল খুবই উপভোগ্য এবং বাস্তবমুখী।

বিশেষ ধন্যবাদ Roman Moonshi ভাইকে — আমাদের Social Media Moderator।
চুপচাপ থেকে পর্দার আড়ালে পুরো সময়জুড়ে সহযোগিতা করেছেন প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত। 🙌


🤝 My Coursemates

সবশেষে ধন্যবাদ আমার সকল coursemates-দের।
একসাথে শেখা, আলোচনা করা, ল্যাব করা — এই পুরো জার্নিটাকে স্মরণীয় করে তুলেছে।


🔐 সামনে পথটা বড়।
শেখার শেষ নেই।

Pray for me so that I can grow as a responsible Ethical Hacker and contribute to a safer digital world. 🌍💻

#CyberSecurity
#EthicalHacker
#ArenaWebSecurity
#CyberSecurityJourney
#Batch58Delta

#Ethical Hacking
#Cyber Security Course
#Ethical Hacker Journey
#Cyber Security Learning
#Ethical Hacking Training
#Cyber Security Bangladesh
#Ethical Hacker Career
#Cyber Security Student
#Penetration Testing
#Cyber Security Education

Spread the love

Leave a Comment