
ফেসবুকের মাধ্যমে আমাদের পরিচয় ২০১২ সালে ফ্রিল্যান্সিং এর সূত্রে। প্রথম দেখা ১১ বছর পরে অস্ট্রেলিয়া প্রবাসী Rubaii Saleh ভাইয়ের সাথে। ![]()
প্রথম দেখা করতে অস্ট্রেলিয়া থেকে আমার জন্য গিফট এনেছেন Garmin Forerunner 945 ঘড়িটি।
সেই গিফট দেওয়ার জন্য আজকে ঢাকায় আসলেন ও দেখা করলেন।
এই ১১ বছরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সংক্রান্ত অনেক কাজে উনার হেল্প পেয়েছি এটা অস্বীকার করার মত না।
ফেসবুকে আমার সাথে এমন অনেক ভাই-ব্রাদার এখনো কানেক্ট আছেন, যাদের সাথে ৮-১১ বছরের পুরনো পরিচয় ফ্রিল্যান্সিং সূত্রে, কিন্তু দেখা হয়নি। সবাই অসাধারণ মানুষ এটা আর বলার অপেক্ষা রাখেনা৷
ও হ্যা, এই অস্ট্রেলিয়ান Guy টি, বিবাহের উদ্দেশ্যে দেশে এসেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা রইল আপনার জন্য।
তবে, একটা ফ্রি উপদেশ!
বিয়া করে বউ দেশে রেখে যাবেন না।![]()
মুরুব্বিদের কথা মানতে হয়। ![]()